বিজেপির বঙ্গভঙ্গের ষড়যন্ত্রের বিরুদ্ধে শিলিগুতে সরব তৃনমূল - The News Lion

বিজেপির বঙ্গভঙ্গের ষড়যন্ত্রের বিরুদ্ধে শিলিগুতে সরব তৃনমূল

 


 দি নিউজ লায়ন;   গোহারা হেরে বিজেপির বঙ্গভঙ্গের ষড়যন্ত্রের বিরুদ্ধে শিলিগুতে সরব তৃনমূল। এটা আরএসএসের ছক! এই দাবি বিচ্ছিন্নতাবাদী শক্তিকে উস্কানি দিয়ে মদত দেওয়ার রাজনীতি মন্তব্য অশোক-জীবেশদের। রাজ্য বিভক্তিকরনের নামে কেন্দ্রের পরাধীনতার কর্কটমুকুট উত্তরবঙ্গের ওপর চাপানোর জন্য মঞ্চ প্রস্তুত করতে শুরু করেছে বিজেপি সাংসদেরা। বুধবার তার বিরুদ্ধে গর্জে ওঠেন দার্জিলিং জেলা তৃনমূলের অভিভাবক তথা দীর্ঘদিনের রাজনৈতিক নেতা গৌতম দেব ও তৃনমূল জেলা সভাপতি রঞ্জন সরকার। এদিন সংবাদমাধ্যমের সম্মুখে রঞ্জন সরকার জানান বিজেপি একটি বিচ্ছিন্নতাবাদি দল।


 দিনদিন তাদের বিচ্ছিন্নতাবাদের আগ্রাসন বেড়েই চলছে। সম্প্রতি উত্তরবঙ্গকে পৃথক করার যে ভয়ংকর ষড়যন্ত্র আটছেন তারা তা রুখবে তৃনমূল। বাংলার মানুষের স্বার্থে এই বিচ্ছিন্নতাবাদী উস্কানিকে সমূলে উচ্ছেদ করবে ঘাসফুল শিবির। অপরদিকে এই প্রসঙ্গে শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা সিপিএমের তাব্বড় নেতা অশোক ভট্টাচার্য্য এবং বামফ্রন্টের দার্জিলিং জেলা আবাহক জীবেশ সরকার জানান এখন উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তোলার উদ্দেশ্যই হলো এখানকার ঐক্য,সংহতির ওপর বিপদ তৈরি করে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে প্রশ্রয় দেওয়া। 


অশোক ভট্টাচার্য্য বলেন বিজেপিও আজকে নয় গত একবছর ধরে উত্তরবঙ্গের পৃথক করার ষড়যন্ত্র করছে। এটা আরএসএসের মস্তিষ্কপ্রসূত বিরাট এক নকশা। আর উত্তরবঙ্গের যে বঞ্চনার কথা বিজেপি বলছে তা তাদের মুখে মানায় না। তাদের সাংসদেরা রাজ্যসভায় উত্তরবঙ্গ নিয়ে নিয়ে একটাও কথা বলেনি। তিনি তীব্র কটাক্ষ বান ছুঁড়ে বলেন তারা জানেনই না কথা বলতে। অন্যদিকে অশোক বাবু ও জীবেশ সরকারের বিজেপি বিরোধী সৎ বুদ্ধির উদয় হওয়া প্রসঙ্গে শহরের ঘাসফুল শিবিরের রাজনৈতিক নেতারা বলছেন শূন্যতে পৌঁছে বিজেপিকে মদত দেওয়া বামেরা সাম্প্রদায়িক শক্তির ভয়ংকরতা টের পেয়েছেন!

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.